দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বাজারে দাম কমার পর নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে স্বর্ণের গহনা। বর্তমানে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল ৫ অক্টোবর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমায়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দরেই স্বর্ণ বিক্রি হবে বলে জানিয়েছে বাজুস।
বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
স্বর্ণের গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এমএম/